সর্বশেষ

কুষ্টিয়া সীমান্ত

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলি: বিজিবির পাল্টা ফায়ার, আহত কৃষক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাজুল হোসেন নামের এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। সীমান্তবাসীদের নিরাপত্তা ও আত্মরক্ষায় বিজিবি পাল্টা গুলি বর্ষণ করলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত কৃষককে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে আটজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই তৎপরতা রুখে দেওয়ার পর অনুপ্রবেশকারীরা নদীপথে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ৪৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪৬ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সদস্যরা মালিকবিহীন অবস্থায় এই বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেন। সীমান্ত সুরক্ষায় মাদক ও চোরাচালান বিরোধী এই অভিযানগুলো পরিচালনা করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

কুষ্টিয়া সীমান্তে ফের পুশইনের চেষ্টা, বিএসএফকে রুখে দিল বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কড়া নজরদারি ও প্রতিরোধের মুখে এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। চলতি জুন মাসেই কুষ্টিয়া সীমান্তে এ নিয়ে চার দফায় পুশইনের চেষ্টা চালানো হলো বলে জানিয়েছে বিজিবি সূত্র।

কুষ্টিয়ার প্রাগপুর সীমান্তে বিজিবির বাধা, ১২ জনকে নিয়ে পিছু হটল বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে বিএসএফ ওই ব্যক্তিদের নিয়ে ভারতীয় ভূখণ্ডে ফিরে যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানি পণ্যসহ আটক ১

কুষ্টিয়ার দৌলতপুর এবং মেহেরপুরের গাংনি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।